বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
L46Z2GE3I3QFIKO7HXEB3QEDHU
অনলাইন ডেস্কঃ
বাউল শিল্পীদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। তার বক্তব্য ভাইরাল হওয়ার পর নতুন এই ভিডিওতে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং দুঃখ প্রকাশ করেন।
এর আগে হাসিনা সরকার অভিযোগ করেন, নারী বাউল শিল্পীরা অনেক সময় কুপ্রস্তাবের মুখে পড়েন এবং “বেডে” না গেলে অনুষ্ঠান পাওয়ার সুযোগ কমে যায়। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে এই মন্তব্যকে কেন্দ্র করে বাউল অঙ্গনে ব্যাপক সমালোচনা ও আলোচনা শুরু হয়।
নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং সকল বাউল শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরও জানান, ব্যক্তিগত ক্ষোভ ও হতাশা থেকে তিনি ওই মন্তব্য করেছিলেন, যা বলা তার উচিত হয়নি।
হাসিনা সরকারের দাবি, মিরপুরে কিছু লোক তার একটি অফিস বন্ধ করে দিয়েছে এবং “হাসিনা সরকার” নামের কারণে তাকে বিভিন্ন মঞ্চ থেকেও বাদ দেওয়া হয়েছে। এসব কারণেই তিনি রাগের মাথায় মন্তব্য করেছিলেন বলে জানান।তিনি বলেন, অনেক সময় কিছু শিল্পী যোগসূত্রের কারণে অনুষ্ঠান পান, কিন্তু প্রকৃত শিল্পীরা অবহেলার শিকার হন—এই ক্ষোভ থেকেই তার প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেলে তিনি তা প্রত্যাহার করে সবাইকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।