বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমশি বাবুর বাজার মাঠে শহীদ ওসমান হাদির স্মরণে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৮টায় ভূনবীর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও কৃপাময়ী যুব সংঘের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম ইদ্রিস আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদদের স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের ব্যাপক উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।