বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৬ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সভাপতি পদে চারজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন এবং নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন মাই টিভির আরিফুল হক আরিফ এবং একাত্তর টিভির আজিজুর রহমান রনি।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চ্যানেল এস টিভির মো. কাজী মাহমুদ, দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম ও এনটিভির মাসুদ পারভেজ।
সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন এসএ টিভির মো. আজিজুর রহমান টিপু, বিজয় টিভির অছিকুজ্জামান, সময় টিভির জয়ন্ত শিরালী এবং আর টিভির আব্দুল্লাহ আল মামুন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাগরিক টিভির আশিক জামান ও দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ।
কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একুশে টেলিভিশনের মো. রায়হান মুন্সী, আনন্দ টিভির মো. সেলিম রেজা এবং এনটিভির মাসুদ পারভেজ।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস ও এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত।
নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন একুশে টিভির মো. রায়হান মুন্সী, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ ২৪ টিভির সামিউল আলিম, চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস এবং স্টার নিউজ টিভির নুরুল আলম ফয়সাল।
তফসিল অনুযায়ী, আগামী ৭ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৮ মে আপিল করা যাবে এবং ৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর আগামী ১৬ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।