বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Oplus_131072
বিনোদন ডেস্ক,পরিবর্তনঃ
সালমান শাহ এবং শাবনূর, ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি এটি। তাদের পর্দার রসায়ন আজও দর্শক হৃদয়ে অমলিন। নব্বই দশকের সেই জনপ্রিয় জুটির কালজয়ী সিনেমা ‘ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি’ এবার আবারও বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন চলচ্চিত্রপ্রেমীরা। আর এর জন্য দর্শকদের পকেট থেকে গুনতে হবে না কোনো টাকা।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক প্রদর্শনীর অংশ হিসেবেই জনপ্রিয় এই জুটির সিনেমা দেখানোর আয়োজন করা হয়েছে।
গুণী নির্মাতা শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখী’ সিনেমাটি মুক্তির পর তৎকালীন সময়ে ব্যাপক ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে নতুন প্রজন্মের অনেক দর্শক, যারা সালমান শাহকে বড়পর্দায় দেখার সুযোগ পাননি, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনী উপভোগ করতে দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না এবং কোনো অগ্রিম নিবন্ধনেরও প্রয়োজন নেই। তবে হলের আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকদের আসন বরাদ্দ দেওয়া হবে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩০০ আসন বিশিষ্ট প্রজেকশন হলে (দোতলায়) প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন/পুরাতন/দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এই প্রদর্শনী শেষ হবে আগামী ৩০ এপ্রিল।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।