বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে দেওয়ান এন্টারপ্রাইজসহ দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও র্যাব-১১।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ থানার তারাব এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব ও উপজেলা প্রশাসন। এ সময় সিমু কনজুমার প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দীর্ঘদিন ধরে উভয় প্রতিষ্ঠান অবৈধভাবে তেল উৎপাদন,মজুদ ও বিভিন্ন ব্র্যান্ডের লেবেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে প্রায় ২০ বিশ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়।
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ এসব তথ্য জানিয়েছে। রাব আরও জানিয়েছে, ভেজাল পণ্য উৎপাদন ও অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।