বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
হাকীম এস,এম শামীম (ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশন ও ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে, এবং দেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের সহযোগিতায় ইউনানী চিকিৎসক বৃন্দের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “কন্টিনিউয়াস ইউনানী মেডিকেল এডুকেশন (CUME)” শীর্ষক মাসিক কর্মশালা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ১০ এপ্রিল চর্মরোগ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন CUME অর্গানাইজিং কমিটির সম্মানিত উপদেষ্টা এবং হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান সাকী।
কর্মশালায় চারজন অভিজ্ঞ রিসোর্স পারসন তাঁদের জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন। হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান খান ত্বকের এনাটমি, ফিজিওলজি ও প্রচলিত চর্মরোগ সমূহের প্যাথলজি বিষয়ে বিস্তারিত আলোচনা প্রদান করেন।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের রেজিস্ট্রার ডা. রেদওয়ানুল হক মাসুম বাংলাদেশের প্রেক্ষাপটে বহুল প্রচলিত ১৫টি চর্মরোগের পরিচিতি ও ডায়াগনোসিস নিয়ে আলোচনা করেন।
এছাড়া, ভারতের ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, দিল্লি থেকে অনলাইনে যুক্ত হয়ে ডা. হিনা কাউসার সোরিয়াসিস রোগের ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
চর্মরোগের ইউনানী চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক ও স্কিন কেয়ার এবং রেজিমেনাল থেরাপি ইউনিটের কনসালটেন্ট হাকীম রুহুল আমিন মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ও উক্ত কলেজের সহকারী অধ্যাপক ডা. হাকীম আব্দুল গনি।
কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইউনানী চিকিৎসকবৃন্দসহ অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। প্রায় ৩০ জনের অধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে কর্মশালাটি জ্ঞান-বিনিময় ও দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিগণিত হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।