রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় দলবদ্ধ হয়ে সন্ত্রাসীরা রপ্তানিকামুখি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল ভাংচুর ও লুটপাট করে। হামলার বিচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কারখানা মালিক ও কর্মকর্তারা। ০১ মার্চ রবিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় কারখানার সামনে এ সংবাদ সম্মেলন করা হয়৷
”বিএলও ওয়েআর নেইল ইন্ডাষ্ট্রিজ” বিএলও ওভারসীজ লিমিটেড” এর চেয়ারম্যান
মনোয়ার হোসেন অপু সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথের গ্রহণের দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের ভাই কাজল, ভাতিজা মুন্না, তার সহযোগি বেলায়েত মেম্বারসহ ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী বাহিনী তাদের কারখানায় হামলা করে ভাংচুর চালায়। এ সময় কারখানায় থাকা মালামাল লুট করে নেয় সন্ত্রাসীরা। পরবর্তীতে এ ঘটনায় মামলা করতে গেলে মূল অভিযুক্তদের বাদ দিয়ে মামলা নেওয়ার অভিযোগ রূপগঞ্জ থানার (ওসি) সবজেল হোসেনের বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত হুমকী ধামকির শিকার হচ্ছি। তিনি আরও বলেন, সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি এক সংবাদে কারখানার নানা অনিয়ম নিয়ে অভিযোগ করেন। তা অমূলক,বানোয়াট। মূলত কারখানার সব বৈধতা রয়েছে, পাশাপাশি পরিবেশ দূষন হয় এমন প্রমাণ নেই। কারখানার পাশেই ফসলি জমি,গাছপালা ও গবাদি পশু চাড়ন রয়েছে। তবে আমরা বিএনপির সভাপতিকে দোষারোপ করিনি। তার আত্নীয়দের নেতৃত্ব এ হামলা করা হয়। এভাবে হামলা করলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের কোথাও শিল্প কারখানা কেউ করবে না। উদ্যোক্তারা চাঁদাবাজির শিকার হয়ে নিরুৎসাহিত হবে। তাই অবিলম্বে তদন্তপূর্বক হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকর কাছে জোর দাবী জানাচ্ছি।###
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।