মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Oplus_132096
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়খামার গ্রামে ৬১ সদস্য বিশিষ্ট বড়খামার যুব কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদে বেলা ২টায় অনুষ্ঠিত এক সভায় উপস্থিত মুসল্লীদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়। সভাটি পরিচালনা করেন বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান।
নবগঠিত কমিটিতে মোঃ মফিজুল ইসলামকে (মহিদুল ইসলাম) সভাপতি এবং মোঃ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলী কে ক্যাশিয়ার নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: সুরমান হোসেন, মোঃ পলাশ হোসেন, মোঃ সাগর হোসেন, সহ-সাধারন সম্পাদক: মোঃ সিদ্দীক হোসেন,, মোঃ মফিজুল ইসলাম, মিলোন হোসেন, যুগ্ম সম্পাদক আলআমীন কারিগর, সহ যুগ্ম সম্পাদক জিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: মোঃ রাকিব হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইয়াছিন আলী, সহ সাংগাঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ক্যাশিয়ার ইয়াছিন আলী অন্যান্যরা হলো মোঃ আছমাতুল্লাহ, মোঃ রাজু আহম্মেদ, মোঃ রায়হান হোসেন,, মোঃ সুমন হোসেন
মোঃ নাইম হোসেন, মোঃ সাইদ হোসেন, মোঃ মোস্তাকিন হোসেন, মোঃ সালমান হোসেন, মোঃ জিসান হোসেন, মোঃ রনি হোসেন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ অমিত হাসান,মোঃ লাবিব হোসেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ কবির হোসেন,মোঃ আবু হুরায়রা, মোঃ আরাফাত, মোঃ ইলয়াস,মোঃ শামিম,মোঃ বাবু,মোঃ মুন্না,মোঃ আবুল হোসেন।
এছাড়াও কমিটির সদস্য হিসেবে এলাকার আরও অনেক যুবককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, বড়খামার এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন ঈদ ময়দান সাজানো, সহ গ্রামের সার্বিক ভালো কাজে সহযোগীতা এবং এলাকার সার্বিক উন্নয়নে এ যুব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। সভা শেষে উপস্থিত মুসল্লীরা নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।