সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের ছাদে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
এ সময় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আবুল খায়ের, সাবেক সভাপতি এম. এম. হাজী নাসির আহমেদসহ সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথিরা সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে একসঙ্গে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট তৌফিকুল ইসলাম।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।