সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির ২১ জানুয়ারি বুধবার আকস্মিক পরিদর্শন করলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
এসময় জেলা শিক্ষা অফিসার জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হওয়ায় সকল শিক্ষকদের নিয়ে তাকে ক্রেস্ট উপহার দেন। পরিদর্শন শেষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির বিদ্যালয়টির সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতিসহ সকল কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলুক বক্তব্য প্রদান করেন। তিনি বিদ্যালয়টিকে আগামীতে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সকল শিক্ষক ও কর্মচারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এসময় তার সাথে জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আবুল খায়ের উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, মো: হাবিবুর রহমান,রুহুল আমিন বাবলু,রেহেনা আক্তার বানু, যামিনী কুমার দেবনাথ, শ্বাশত সুন্দর মন্ডল,শর্মিষ্ঠা মজুমদার ও মাও: কাজী শামসুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।