শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ১২৯টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৮শ’২৯জন। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল (জাহাজ) পেয়েছেন ৪৫৬ ভোট, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন (ট্রাক) ২০৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ (হাতপাখা) ৭ হাজার ১৩৭ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান চন্দন (কাস্তে) ২৫৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব পার্টির রেহান আফজাল (আপেল) পেয়েছেন ২০২ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭১টি। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৯৬৭টি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এ সময় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আজকের জয়লাভ আমার না এটা রূপগঞ্জবাসীর জয়লাভ। এই জয় দেশনায়ক তারেক রহমানের জয়।###
তাং- ১৩-০২-২০২৬ইং
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।