রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা :
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে ব্রহ্মরাজপুরের কাল ভৈরব মন্দিরের পশ্চিম পাশে অবস্থিত।
খামার মালিক শাওন হোসেন, তিনি ব্রহ্মরাজপুর কালের ডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য ওজিয়ার রহমানের ছেলে। ভুক্তভোগী জানান, সেহরি করার সময় হঠাৎ দেখতে পান তার মুরগির খামারে আগুন দাউদাউ করে জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
সরেজমিনে গেলে ফার্মের মালিক শাওন জানন, প্রায় ২২০০ বর্গফুট আয়তনের খামারে ১০ দিন বয়সী ১১০০টি মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৬০০টি মুরগি আগুনে পুড়ে মারা যায়। অবশিষ্ট মুরগিগুলো অসুস্থ অবস্থায় রয়েছে। খামারের বাঁশের তৈরি অবকাঠামো ও মুরগির খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন খামার মালিক।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।