মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একই দিনে তিনি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি প্রাঙ্গণে মতুয়া সম্প্রদায়ের বার্ষিক সম্মেলন ও মেলা পরিদর্শন করেন। সোমবার (১৬ মার্চ) সকালে কোটালীপাড়া থানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
পরে তিনি কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করে মতুয়া সম্প্রদায়ের বার্ষিক সম্মেলন ও মেলার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি মতুয়া ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
মেলা উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।