শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষা তিন মাস নয়, বরং এক মাস এগিয়ে আনার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নেতারা বলেন, আগামী বছরের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা গ্রহণের যে ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে, তা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন। সভা সঞ্চালনা করেন দলের মহাসচিব এ্যাডঃ ইয়ারুল ইসলাম।
সভায় নেতারা বলেন, হঠাৎ করে তিন মাস আগে পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ ব্যাহত হতে পারে। তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা এক মাস এগিয়ে আনার সিদ্ধান্তই অধিক বাস্তবসম্মত হবে বলে মত প্রকাশ করা হয়।
সভায় ঐতিহাসিক ফারাক্কা দিবস ও পদ্মা ব্যারেজ নির্মাণ প্রসঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ পদ্মা ব্যারেজ নির্মাণের পক্ষে সমর্থন জানান এবং এটিকে দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উল্লেখ করেন।
এছাড়া সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে তিন বাংলাদেশীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে সরকারের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।