শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
মো সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বারার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। ভোট কেন্দ্রে আসা ভোটারা জানান, বিগত সময় ভোট কেন্দ্রে আসার আগেই আমাদের ভোট দেওয়া হয়ে যাওয়া ঘটনা দেখেছি। তবে আমরা এবার নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরেছি। সকালে নিজ কেন্দ্রে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন। এ আসনে ১২৯ টি কেন্দ্রে রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৮ জন, মহিলা ভোটার ২ লাখ ৯৯৭ জন, এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৩ জন।
আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ।###
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।