সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার মুকুন্দপুর গ্রামে রিয়ান হোসেন (৬) নামক এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পরিবারের ধারণা হত্যার পর মরদেহটি ঘেরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
পরিবার এবং এলাকাবাসীর থেকে জানা যায়, মো: শাহাদাত হোসেন (সাজু) এর ছেলে মো:রিয়ান হোসেন ২৩ জানুয়ারি বিকালে নানার বাড়ি থেকে নিখোজ হয়।এরপর অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর কেউ কেউ বলেন,২৩ শে জানুয়ারি বিকালে একটি মোটরসাইকেলে দুজন হেলমেটধারি ব্যক্তি গাড়িতে করে তুলে নিয়ে যায়, যার সিসি ফুটেজ ভিডিও আছে বিভিন্ন দোকানে।এ বিষয়ে নিহত শিশুর মা নুসরাত জাহান রানী আবেগজড়িত কন্ঠে বলেন,আমার কারো সাথে কোন শত্রুতা নেই।কে বা কারা আমার সন্তানকে রাতে মেরে ফেলে রেখে গেছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন মৎস্য ঘের থেকে শিশুর মরাদেহ উদ্ধার করে সুরত হালের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেব।
হারানো বিজ্ঞপ্তি
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিয়ান (বয়স ৬ বছর) নামের একটি শিশু গতকাল 23/1/ 2026 রোজ শুক্রবার বিকাল ৪ টার সময় মুকুন্দপুর আকড়াখোলা সাতক্ষীরা এলাকা থেকে হারিয়ে গেছে, তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা ছিল, তার পরনে ছিল লাল ফুল প্যান্ট এবং গায়ে ছিল হলুদ ফুলহাতা গেঞ্জি,
উক্ত শিশুটির সন্ধান পেলে দয়া করে নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ,
যোগাযোগ নাম্বার 01712787199
হারানো শিশুটিকে খুঁজে পেতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।