সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় আঠারো লক্ষ টাকার বিভিন্ন চোরাচালানী মালামাল আটক হয়েছে।
শনিবার (০২ মে ) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি, নবরত্ন তেল ও শাড়ি আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার শ্মশান ঘাট আমবাগান হতে ১ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার তালশাড়ি হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
ভোমরা বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার আনসারের মোড় হতে ৫ লাখ টাকার ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে সাতক্ষীরা সদর থানার ঝাউডাঙ্গা হতে ১ লাখ ০১ হাজার ৭৫০ টাকার ভারতীয় পাতার বিড়ি ও নবরতœ তেল আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানাধীন শাখরা আশার মোড় হতে ৬ লাখ টাকার ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়া থানার আমবাগান হতে ২ লাখ ৩৭ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
আটক মালামালের সর্বমোট মূল্য ১৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।