মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক মানবজমিন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
সাতক্ষীরার প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও বাংলা নিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, বাংলা ভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি মো. আসাদুজ্জামান, বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, ৭১ টেলিভিশনের বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, এখন টেলিভিশনের আহসান রাজীব, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিয়ার রহমান ফিরোজ, মোহনা টিভি’র আব্দুল জলিল, চ্যানেল নাইনের মাহমুদ হাসান, গ্রীন টিভি’র খায়রুল ইসলাম, বাংলা ট্রিবিউন এর আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ডেইলি ক্যাম্পাসের হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, বাংলাদেশ বুলেটিনের মিলন রুদ্র, দৈনিক হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়,
সাংবাদিক ডা. মহিদার রহমান, তৌফিকুজ্জান লিটু, মেহেদী আলী সুজয়, মোমিনুর রহমান, বাবলু, রায়হান সিদ্দিকী, তোহিদুজ্জান, জনি, আতিয়ার রহমান, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আমিনুর রহমান, শিমুল হোসেন, মামুন হোসেন, সরদার জিয়া, ওয়েজ কুরুনি, ল’ স্টুডেন্ট ফোরামের অ্যাড. মনোয়ারা পারভীন মিলি, অহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, নাহিদ ইসলাম, প্রিয়াংকা হাজরা, নীল, ভিবিডি সাতক্ষীরা ও প্রথম আলো বন্ধু সভার সদস্যরা।
এছাড়াও জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।