রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
আজহারুল ইসলাম সাদী:
জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার ২৮তম বর্ষপূর্তিতে সাতক্ষীরা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেনসহ পত্রিকার সম্পাদকমণ্ডলী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা শহর ছাত্রদল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের কফিভিলা রেস্টুরেন্টে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা শহর কৃষক দলের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারিফ বিল্লাহ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা সামিউল ইসলাম স্বাধীনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দৈনিক মানবজমিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।