শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আজ ২৩ জুন পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে সংঘটিত যুদ্ধ শুধু একটি সামরিক পরাজয় ছিল না, বরং উপমহাদেশে দীর্ঘ ঔপনিবেশিক শাসনের সূচনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব হারানোর এক বেদনাদায়ক অধ্যায়। নবাব সিরাজউদ্দৌলা-এর পরাজয়ের মাধ্যমে বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং এ অঞ্চলের জনগণ দীর্ঘদিন শোষণ-বঞ্চনার শিকার হয়।
তিনি বলেন, পলাশীর ইতিহাস আমাদের শেখায় যে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিস্বার্থ, বিভেদ, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা কোনো জাতির জন্যই কল্যাণ বয়ে আনে না। জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং জনগণের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানই একটি রাষ্ট্রকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে পারে।
এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে পলাশী দিবসের শিক্ষা পৌঁছে দিতে হবে, যাতে তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি পলাশীর যুদ্ধের সকল পরিচিত ও অজ্ঞাত ইতিহাস-সংশ্লিষ্ট ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়েই জাতিকে সামনে এগিয়ে যেতে হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।