স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সোমবার রাতে চারটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৮টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস–এর প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।
বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৬ হাজার ৪০০, ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ৪০৯।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরগঞ্জ) এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট।
খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আবদুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৯৮৪, ‘না’ ভোট পড়েছে ৬৩ হাজার ৯৬৩।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৩৭টি। সব কেন্দ্রের ফল অনুযায়ী বিএনপি প্রার্থী জি কে গউছ পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৫৬ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী কাজী মহসিন আহমদ পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৫৭৮, ‘না’ ভোট পড়েছে ৭১ হাজার ১৩৮।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৪টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী এস এম ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের পেয়েছেন ২৬ হাজার ৪৫৩ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com