নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরাসহ দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। পুলিশের বড় ধরনের এই রদবদলে সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহীর সারদার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম।
মঙ্গলবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার আরেফিন জুয়েলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আবু সালেহ মো. আশরাফুল আলম, যিনি ইতিপূর্বে রাজশাহীর সারদায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের এই নিয়মিত রদবদলের অংশ হিসেবে দেশের মোট ১২টি জেলায় নতুন জেলা পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2026 dainikparibarton.com