আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি রসায়নিকসহ আটক-১
বুধবার (১১ ফেব্রুয়ারি ) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, ঘোনা, মাদরা এবং কালিয়ানী বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় রাসায়নিক উপাদান, মোটর সাইকেল, মোবাইল, শাড়ি ও ঔষধসহ এক জনকে আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়ন জানায়, ভোমরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এমএস মজুমদার ট্রেডার্স এর পার্শ্বে সাতক্ষীরা হাইওয়ে হতে ১১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় ০৫ কেজি রাসায়নিক উপাদানসহ মোটর সাইকেল ও মোবাইল আটক করে। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। ঘোনা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার দাঁতভাঙ্গা হতে ৭০ হাজার টাকার শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার ছয়ঘরিয়া খৈলতলা (মাঠের মধ্যে) হতে ৩৫ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com