সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খুলনা মহানগর সদর থানা ছাত্রদলের নেতৃবৃন্দের অন্যতম মোঃ ফিরোজ আহমেদ (রাজ)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক অপূর্ব বন্ধন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা।
তিনি আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই হোক এবারের ঈদের মূল শিক্ষা। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।