মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ২ টি ওয়ান শুটারগান, ৩ টি কার্তুজ গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারী রবিবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা জানতে পারেন মাছিমপুর এলাকায় পারভেজ ও তার সহযোগী শাহীন অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি নির্মাণাধীন ভবনের ভেতরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়।
পরে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ভবনটি থেকে দুইটি অস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
রূপগঞ্জ আর্মি ক্যাম্প ইনচার্জ জনান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।###
তাং- ১৬-০২-২০২৬ইং
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com