মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটারদের ভোটগ্রহণ করতে এরই মধ্যে নির্বাচনী এলাকায় পৌঁছে গিয়েছে নির্বাচনী সকল সরঞ্জাম। বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের ১২৯ টি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছতে শুরু করেছে নির্বাচনী সকল প্রকার উপকরণ। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটার ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৮ জন, মহিলা ভোটার ২ লাখ ৯৯৭ জন, এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৩ জন।
সার্বিক নিরাপত্তায় নির্বাচনে ১৭'শ আনসার, ৩'শ পুলিশ, ২ প্লাটুন বিজিবি, র্যাব, ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একাধিক সেনাবাহিনীর টহলটিম থাকবে। সব মিলিয়ে প্রায় ৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে পুরো উপজেলা। নির্বাচনের সার্বিক বিষয়ে সহকারী রিটানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। ১২৯ টি কেন্দ্রে ব্যালট পেপার এবং অন্যাঅন্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।###
তাং- ১১-০২-২০২৬ইং
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com