বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী বাঘায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১মাার্চ ২০২৬ ) ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সকাল পৌনে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক,সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা,উপজেলা প্রকৌশলী এজাজুল আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান,প্রতিবদ্ধি বিষয়ক কর্ম মনসুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী মমিনুল,প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম ,মুক্তযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, আনসার ভিডিবি কর্মকর্তা নাফিস শরিফ,উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,পৌর জামায়াতের আমির সাবদারহোসেন,সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব ও বাঘা মেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি,উপজেলা বিএনপির সদস্য মুকলেছুর রহমান মুকুল,শাহদৌল্লাহ সরকারি কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর হোসেন,বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় সর্বসাধারণের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবসসমূহ পালনের জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি দিবস দু’টিকে ঘিরে প্রশাসনের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com