শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌরসভার পাকুড়িয়া গ্রামে স্বপ্নসারথি কিশোরী দলের ৩০ মাস ব্যপী জীবন দক্ষতা উন্নয়ন সেশন শেষে স্বপ্নসারথি চ্যাম্পিয়ন দল গঠন কিশোরীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে গত ২২ জুন ২০২৬, সোমবার সকাল বিকাল ৪ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছর মেয়াদে ২০০ জন কিশোরীকে নিয়ে আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী ও বাল্যবিবাহমুক্ত জীবন গঠনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসব কার্যক্রমের মধ্যে ছিল জীবন দক্ষতা উন্নয়ন সেশন, অভিভাবক সভা, সজাগ দল সভা, মিলনমেলা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মতবিনিময় সভা, আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, শিক্ষা সহায়তা প্রদান এবং গণনাটক মঞ্চায়নসহ নানা সচেতনতামূলক উদ্যোগ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পদ্মা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ ইব্রাহিম হুসাইন ও পল্লী সমাজ সভাপ্রধান মোসাঃ মুনাফা বেগম। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক সেলপ কর্মসূচির
বাঘা উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম-। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মিতা রানী, মোঃ আব্দুল গফুর, মোঃ আশরাফুল ইসলাম। এছাড়া অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্বপ্নসারথি চ্যাম্পিয়ন সোহরাত হোসেন,হাফসা খাতুন ও মৌ সরকার বন্যা।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মমিনুল ইসলাম, সিও সেলপ বাঘা,রাজশাহী।
কিশোরীদের নিয়ে ব্র্যাকের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে স্থানীয় কমিউনিটি সহ সংশ্লিষ্ট মহল। পরিশেষে শপথ বাক্য পাঠের মাধ্যমে সুন্দর আত্ননির্ভরশীল জীবন গঠনের প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।