সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত নৃশংস গণহত্যার স্মরণে রাজশাহীর বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মনসুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,
বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু,সাংবাদিক লতিফ মিয়া,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত হয়। অসংখ্য নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, যা বিশ্ব ইতিহাসে এক ভয়াবহ দৃষ্টান্ত।
তারা আরও বলেন, জাতির এই মর্মান্তিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।