রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিএনসি।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সজলু মিয়া (৪২)। তিনি চরগাঁও গ্রামের হীরা মিয়ার ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলমের নেতৃত্বে ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুক মিয়ার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চরগাঁও গ্রামে সজলু মিয়ার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে উপস্থিত সাক্ষীদের সামনে তার লুঙ্গির কোচর থেকে কালো পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পরে গ্রেপ্তারকৃত সজলু মিয়াকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।