মৌলভীবাজার জেলা:
সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে অত্যন্ত আনন্দঘন পরিবেশে গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো: ইমদাদুল হকের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মো: শামীম মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মাও: মো: আব্দুশ শাকুর মহোদয়, অধ্যক্ষ, জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা শ্রীমঙ্গল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জনাব মো: সেলিম উদ্দিন, ইউরব্যাক অফিসেস,শ্রীমঙ্গল এর সি.ই.ও জনাব মুহিবুল হক ভূইয়া, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সিলেট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জনাব নাদির হোসাইন, দারুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, চুনারুঘাট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব হাফিজ আব্দুল গাফফার সাজু, ইকরা বাংলাদেশ স্কুল ও মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মো: সামী আহমেদ প্রমুখ।
এছাড়া সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব রুমি আক্তার, জনাব শাহেলা সায়মা, জনাব সেলিনা আক্তার এবং জনাব জিসান হোসাইন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com