বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ ও আলোচনা বাড়ছে। এরই মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দীর্ঘ বছর গোপালগঞ্জে সাংবাদিকদের পাশে থাকা চ্যানেল আই-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল
দীর্ঘ বছর ধরে প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকতায় সক্রিয় গোপালগঞ্জের প্রবিন সাংবাদিক আসাদুজ্জামান বাবুল অন্যান্য প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকদের একজন হিসেবে পরিচিত। চ্যানেল আই-এর সূচনালগ্ন থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা ও সাহসী প্রতিবেদনের জন্য স্থানীয় সাংবাদিক মহলে তাঁর রয়েছে আলাদা স্বনাম ।
সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে আসাদুজ্জামান বাবুল বলেন, “সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা এবং অতীতের মত গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের পাশে থাকাসহ টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সাংবাদিকদের মতে, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের অবদানের কারণে সভাপতি পদে চ্যানেল আইয়ের আসাদুজ্জামান বাবুল এর রয়েছে শক্ত অবস্থানে। অনেক মনে করেন দীর্ঘ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা ও জেলার সাংবাদিকদের যে কোনো সমস্যায় তাকে অতিতে কাছে বা পাশে পাওয়া গেছে যার ফলে জেলার সিনিয়র সাংবাদিক হিসাবে তাকে যোগ্য নের্তৃত্ব হিসাবে মনে করছে নবীন প্রবিন বেশির ভাগ সাংবাদিক।
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে ঘিরে জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মধ্যে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরিসহ জেলার বেশির ভাগ নবীন প্রবিন সাংবাদিকই মনে করেন সাংবাদিকদের একটি শক্তিশালী ঐক্যের জায়গা তৈরি করতে দক্ষ অভিজ্ঞ এবং পরপোকারী নের্তৃত্ব প্রয়োজন যার ফলে আসাদুজ্জামান বাবুলকে সমর্থন জানান জেলার বেশির ভাগ সাংবাদিক।
শিহাব উদ্দিন।
০৩,০৪,২৬
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।