সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ ২০২৬ খ্রি.) সকালে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুর পাড়ে অবস্থিত ১৯৭১ সালের বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতিচারণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।