সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট এস এম তরিকুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। সকল ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি গোপালগঞ্জবাসীর সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।
উল্লেখ্য, এ্যাড. এস এম তরিকুল ইসলাম গোপালগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়কের পাশাপাশি বিএনপি আইনজীবী ফোরামের সদস্য এবং গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।