সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
আজহারুল ইসলাম সাদী:
বিবাহিত মেয়ের প্রেমের ফাঁদ থেকে কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে রক্ষা করতে পারিবারিকভাবে পিসির মেয়ের সাথে বিয়ে ঠিক করেন বাবা মা। আগামী ৭ মে বৃহস্পতিবার বিয়ের দিন ছিলো। বিয়ের কেনা-কাটাও করেছে নববধুকে নিয়ে ১৮ বছরের যুবক সৈকত মুখার্জি, কিন্তু তার আর বিয়ের পিড়িতে বসা হল না। কারন বিয়ে ঠিক হওয়ায় রাতে প্রেমের ফাঁদে ফেলা বিবাহিত সীমা বৈরাগী ফোনে হুমকি দেওয়ায় শনিবার ভোররাতে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে কলেজ পড়ুয়া সৈকত মুখার্জি (১৭)।
শনিবার (২ মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্নহত্যা করেন সৈকত। তিনি উপজেলার বংশীপুর গ্রামের আদিত্যা মুখার্জীর একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানাজায়,শনিবার ভোর রাতে নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে থাকা অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সৈকত শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আরো জানা যায়, আগামী বৃহস্পতিবার তার বিবাহের দিন ধার্য করা ছিল। একই উপজেলার রমজাননগর ইউপিতে তার নিকট আত্মীয়ের সাথে, হবু নববধুকে সাথে নিয়ে বৃহস্পতিবার উপজেলা সদরে প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা করেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং নিজে আত্নহত্যা কেন করলেন এ প্রশ্ন জনমনে দাঁড়িয়েছে।
শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।