সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রসুলপুর বাজারে স্থানীয় ক্রীড়া সংগঠন “রসুলপুর বাজার ফুটবল একাডেমি”র উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং আশিদ্রোন ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মদরিছ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান চৌধুরী তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আশিদ্রোন বিএনপির সাবেক সভাপতি সামছুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের নেতা মোঃ রাশেদ আহমেদ এবং ৬নং আশিদ্রোন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি জসীম উদ্দিন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিয়ান ও বিপুল সংখ্যক যুবসমাজ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।